শেষ হলো সংসদের বাজেট অধিবেশন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন গতকাল বৃহস্পতিবার ডেপুটি স্পিকার শওকত আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। নবম জাতীয় সংসদের এটি ছিল পঞ্চম অধিবেশন। এ অধিবেশনে ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হওয়া ছাড়াও ২৪টি বিল পাস হয়েছে। বিল উত্থাপিত হয়েছে ৩৪টি।