শোকসভা

সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতির স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ নাগরিক কমিটির উদ্যোগে এ সভা হয়।
সভায় সোনারগাঁ উপজেলা নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন কথাসাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এ কে এম জানে আলম, নাগরিক কমিটির সদস্য শফিকুল ইসলাম, সাংবাদিক ফজলে রাব্বী, ফরিদ হোসেন প্রমুখ।