বগুড়ার কাহালুতে গতকাল শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কাহালু প্রেসক্লাব কার্যালয়ে গতকাল শনিবার বেলা ১১টায় এ শোকসভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক সরদার এ কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, দপ্তর সম্পাদক মাহবুব আলম, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ।