সংক্ষেপ

শোকসভা

বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের মৃত্যুতে গতকাল শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে শোকসভা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে এ শোকসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান, দৈনিক উত্তরের খবর-এর সম্পাদক আবদুস সালাম, শেরপুর থানার এসআই এবাদ আলী প্রমুখ। মোখলেছুর (৪৫) দৈনিক উত্তরের খবর পত্রিকার শেরপুর প্রতিনিধি ছিলেন। ২ মার্চ রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।