শোক

জাফর আহমদ চৌধুরী

জাফর আহমদ চৌধুরী
জাফর আহমদ চৌধুরী

শিল্পপতি ও মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরী (৬৬) গত মঙ্গলবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। জাফর আহমদ চৌধুরী বিভিন্ন সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, জনতা ইনসু৵রেন্স ও ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।