হরিমোহন সিংহ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হরিমোহন সিংহ (৭০) গত শনিবার দুপুরে মারা গেছেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ওই দিন রাত আটটায় গ্রামের বাড়ি মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।