পারভীন বানু
রাজধানীর আদাবরের বাসিন্দা পারভীন বানু (৫২) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। গতকালই তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শহীদুল ইসলামের স্ত্রী। বিজ্ঞপ্তি।