শোক

পঞ্চগড়ের ব্যবসায়ী আবদুল হালিম (৭০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থান-সংলগ্ন মাদ্রাসা মাঠে জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে একই কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পঞ্চগড় প্রতিনিধি