ফখরুল ইসলাম আইয়ূব
আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম আইয়ূব (৪৭) গতকাল বুধবার সকালে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে চরচারতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাওয়াদুল হক
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক (৭২) ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বাসিন্দা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি