শোক

আবদুল জব্বার
রাজশাহীর সংবাদপত্রকর্মী আবদুল জব্বার (৬৭) আর নেই। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বাদ জুমা নগরের টিকাপাড়ায় জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আবদুল জব্বার দৈনিক আজাদী, মর্নিং নিউজ এবং সর্বশেষ দৈনিক বার্তায় সংবাদপত্রকর্মী হিসেবে কাজ করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|