সংক্ষেপ

শোভাযাত্রা

‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান প্রমুখ।