শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়কে সরকারীকরণের উদ্যোগ নেওয়ায় গতকাল সোমবার আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই কলেজ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল বারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।