সংক্ষেপ

শোকর‍্যালি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ইমনের মৃত্যুতে গতকাল শনিবার ক্যাম্পাসে শোকর‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রাণরসায়ন বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে শোকর‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আয়োজিত মানববন্ধনে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন, অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, অধ্যাপক নিরঞ্জন কুমার সানা ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।