আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ছাপরা মসজিদ এলাকায় গতকাল সকালে শোক র্যালি বের করে সোনার বাংলা শ্রমজীবী সমবায় সমিতি। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। এ সময় সমিতির সভাপতি অমলেন্দু দাস, সাধারণ সম্পাদক বিজয় দেব, সদস্য দ্বীপজয় তালুকদার, টিটু চন্দ্র সরকার, লিটন দাস, মানিক দাস প্রমুখ বক্তব্য দেন।