শোক

আবদুস ছাত্তার সিকদারবরিশালের গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার সিকদার (৮০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।