আইনুন নাহারপটুয়াখালীর কলাপাড়া পৌরসভা শাখা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্সীর স্ত্রী মোসাম্মত আইনুন নাহার (৫২) গতকাল শনিবার মুসলিমপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।দীগেন্দ্র চন্দ্র দত্তচট্টগ্রামের প্রবীণ চিকিৎসক দীগেন্দ্র চন্দ্র দত্ত (৯৭) গত শুক্রবার রহমতগঞ্জের বাসভবনে শেষ-নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার ময়মনসিংহের শম্ভুগঞ্জ গ্রামে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।