শোক

কাজী জাফরুল ইসলামসাংবাদিক কাজী জাফরুল ইসলাম (৭৩) গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জানাজা শেষে তাঁর মরদেহ মিরসরাই উপজেলার হাইতকান্দির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।