শোক

জাহানারা বেগমপ্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নিজাম সিদ্দিকীর মা জাহানারা বেগম গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাতেই নগরের ফইল্যাতলী বাজার এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আনোয়ারুল ইসলামমেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম (৮৫) গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।