নজরুল ইসলামময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (৪৭) গত রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।