শোক

আবদুল মান্নান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৫২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।