সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ (৮৮) গত শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ৬ ফেব্রুয়ারি তাঁর কুলখানি উপলক্ষে উত্তরার তিন নম্বর সেক্টরের উত্তরা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।