নাফিজ রেজাপ্রকৌশলী নাফিজ রেজা (৩৮) গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মরদেহ ক্যালিফোর্নিয়ার লিভারমুরে ফাইফ পিলার কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) ২০০১ সালে গ্র্যাজুয়েশন শেষ করে জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী হিসেবে স্যাপে (এসএপি) যোগ দেন। পরিবারের সঙ্গে তিনি ক্যালিফোর্নিয়াতেই থাকতেন। নাফিজের বাবা সাত্তার মোল্লাহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। বিজ্ঞপ্তি।