কাজী জিন্নাতুল আলমরাজবাড়ীর সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কাজী জিন্নাতুল আলম (৬২) গতকাল শুক্রবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব বেড়াডাঙ্গা জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ রাজবাড়ী সদরের ভবানীপুর কবরস্থানে দাফন করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।