হাবিবুর রহমানজাতীয় সংসদ সচিবালয়ের সাবেক পরিচালক (জনসংযোগ) মো. হাবিবুর রহমান গতকাল সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি। ইমদাদুল হকবিএডিসির সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. ইমদাদুল হক (৬১) গত ২৮ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বরসরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি