শোক

সামসুল ইসলাম
মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ওরফে ফুল মিয়া (৬৩) গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আগারপুলের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ভোলা প্রতিনিধি।