পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজাহান আলী ছানা সরদার (৫৫) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। গতকাল বাদ মাগরিব উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবড়িয়া আসনা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।