তারা মিয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তারা মিয়া (৫৮) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।
মৃত্যুবার্ষিকী
খাজা আহমঞ্চদ
সাবেক সাংসদ ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি খাজা আহম্মদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মে। এ উপলক্ষে সন্ধ্যা সাতটায় ফেনী প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।