আকরাম আলি খান
গোপালগঞ্জ জেলা ন্যাপের সাবেক সভাপতি আকরাম আলি খান রবু মিয়া (৬৩) গতকাল রোববার দিল্লির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। কাল মঙ্গলবার বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা হবে। l গোপালগঞ্জ প্রতিনিধি।