সামসুল হকজয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক (৬৫) গত বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে গতকাল শুক্রবার বিকেলে তাঁকে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধিমো. হাবিজ উদ্দিনব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বিটিভির জেলা সংবাদদাতা মো. আরজুর বাবা মো. হাবিজউদ্দিন (৯০) গত বুধবার তাঁর নিজ বাড়ি নবীনগর উপজেলার কণিকাড়া গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও নবীনগর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।