মমতাজ উদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহম্মদ (৮২) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। জানাজা শেষে সেনবাগ পৌরসভার অর্জুনতলার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস।