গোলাম রসুলকুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. গোলাম রসুল (৪৩) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা, পাঁচ ভাই, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামননীভূষণ দাসবরগুনা শহরের আমতলাপাড়ের বাসিন্দা ননীভূষণ দাস (৮২) গতকাল শুক্রবার পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক ডেসটিনি পত্রিকার বরগুনা প্রতিনিধি স্বপন দাসের বাবা। নিজস্ব প্রতিবেদক, বরগুনা