শহর বানুপটুয়াখালীর দুমকী থানার চরগরবদী গ্রামের আলী আকবর হাওলাদারের স্ত্রী শহর বানু (৮০) গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। শহর বানু প্রথম আলোর অলঙ্করণ বিভাগে কর্মরত জামালউদ্দিনের খালা। বিজ্ঞপ্তি।