শোক

শামসুদ্দিন আহমদ

কুষ্টিয়ার কুমারগাড়ার বাসিন্দা ডা. শামসুদ্দিন আহমদ (৮৫) গতকাল রোববার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুলের বাবা। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী

আবদুল জব্বার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল জব্বারের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। এ উপলক্ষে ওই দিন বাদ জোহর উপজেলার দড়িকিশোরপুর গ্রামে মরহুমের নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।