শোক

অশোক সেনযশোরের কেশবপুরের বাজার বণিক সোসাইটির সাধারণ সম্পাদক অশোক সেন (৫৬) গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে কুঠিবাড়ি শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি এরশাদ মল্লিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেশবপুর (যশোর) প্রতিনিধি।