ওমর আলীনীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ওমর আলী (৮৫) গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে নীলফামারীর মার্কাস মসজিদ প্রাঙ্গণে প্রথম ও বাদ জোহর কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।