মাহমুদ হোসেনফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ হোসেন নোমান (৪৮) গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সোনাগাজী পৌরসভাধীন চরগণেশ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে জানা গেছে।—নিজস্ব প্রতিবেদক, ফেনী।