মো. ইদ্রিস মজুমদারকুমিল্লা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইদ্রিস মজুমদার (৭৫) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নিজ গ্রাম চরপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি। হাবিবুর রহমান খানমুক্তিযুদ্ধের সংগঠক ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. হাবিবুর রহমান খান (৯০) গত শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনার আটপাড়া উপজেলার গাবুরগাছ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা।রফিকুল ইসলামসোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬৫) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ওই দিন রাত সাড়ে নয়টায় জানাজা শেষে উত্তর চরচান্দিয়া গ্রামের আফসারউদ্দিন পাটোয়ারীর বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সোনাগাজী প্রতিনিধিআমেনা খাতুনযশোরের ঝিকরগাছা উপজেলার পাইরাডাঙ্গা গ্রামের বাসিন্দা আমেনা খাতুন (৯৫) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর কুলখানি আগামী ৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজনের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।