ইদ্রিস আলীভারতের কোচবিহার জেলার হলদিবাড়ী দরবার শরিফের খাদেম মওলানা ইদ্রিস আলী (৬০) গত সোমবার নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের মোক্তারপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বুধবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি।