হাছিনা বেগমসিরাজগঞ্জের উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ হাছিনা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকালে তাঁর ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁকে গতকাল বাদ আসর জানাজা শেষে উল্লাপাড়ায় তাঁর পূর্ণিমাগাতী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।প্রদীপ গুহু রায়দৈনিক চাঁদপুরকণ্ঠ-এর সাংবাদিক প্রদীপ গুহ রায় (৩৪) গত বৃহস্পতিবার পরলোকগমন করেছেন। গত ২৯ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।