কল্পনা চক্রবর্তীএটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তীর মা কল্পনা চক্রবর্তী (৮০) গত রোববার সকালে পরলোক গমন করেছেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আগামী ২০ জুলাই তাঁর শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।গিয়াসউদ্দিন আহমেদবাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক পরিচালক প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমেদ ৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিজ্ঞপ্তি।আবু তৈয়বচুয়াডাঙ্গার প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক আবু তৈয়ব (৮০) গতকাল সোমবার দুপুরে শহরের মুক্তিপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১০টায় জানাজা শেষে তাঁকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।