শোক

আজিজুল হকনোয়াখালীর প্রবীণ ক্রীড়া সংগঠক আজিজুল হক (৭৫) গতকাল রোববার মাইজদীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিকেলে জেলা জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে নোয়াখালী পৌর এলাকার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।