শোভাযাত্রা

বিএনপির সরকারবিরোধী কর্মসূচির পাল্টা হিসেবে আওয়ামী লীগের মাদারীপুর জেলা শাখা গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা এক হাজারের বেশি মোটরসাইকেলে করে এতে অংশ নেন। শোভাযাত্রাটি মাদারীপুর শহরসহ ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর হয়ে পুনরায় মাদারীপুর এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিই।