স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর প্রাঙ্গণে ফিরে আসে। পরে পৌর মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী। এতে বিএনপির নেতা ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।