সংক্ষেপ

শোভাযাত্রা

সিলেট জেলা স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা থেকে শুরু ‘মাহা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ-২০১৭’ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, সিলেট বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা অংশ নেন।