সংক্ষেপ

শোভাযাত্রা

ফেনীতে গতকাল সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ আয়োজিত শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। ফেনীর সিভিল সার্জন মো. ইউছুফের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন। ফেনী অফিস