আবদুর রাজ্জাক
বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাক গানু হাওলাদার (৭০) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ সাইফুল্যাহ কামাল
চট্টগ্রামের চন্দনপুরার মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইফুল্যাহ কামালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মার্চ। এ উপলক্ষে গতকাল বুধবার ঢাকার মিরপুরে তাঁর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।