দৈনিক সংবাদ-এর সিনিয়র ফটোজার্নালিস্ট শ্যামলাল গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল লালবাগ শ্মশানে দাহ করা হয় তাঁকে। লালবাগ-কামরাঙ্গীরচর শ্মশান উন্নয়ন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।