সংক্ষেপ

শ্যামল ছায়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ‘শ্যামল ছায়া’ নামে একটি গোলঘর স্থাপন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা ভূমির মালিকদের ভূমি-সংক্রান্ত সমস্যা দ্রুত সময়ে সমাধানের জন্য দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিমের উদ্যোগে ঘরটি স্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে এই গোলঘরের উদ্বোধন করেন। জেলা প্রশাসক এ সময় ঘোষণা দেন, জেলার অন্যান্য ভূমি কার্যালয়ে এ ধরনের ঘর স্থাপন করা হবে। এ ছাড়া ভূমি কার্যালয়ে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধার ওয়াই-ফাই চালুসহ ভূমি-সংক্রান্ত যাবতীয় সেবা সরকার-নির্ধারিত খরচে ই-সেবার মাধ্যমে সম্পন্ন করা হবে।