শ্যালা নদীর পাড়ে

বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের পাশ দিয়ে বয়ে গেছে শ্যালা নদী। শীত আসছে, নদী এখন শান্ত। নদীর বালুঢাকা তীরে বিকেল হলে আড্ডা জমে শিশু-কিশোরদের। চলে খেলাধুলা। বনজীবীরা নদীর তীরে তাঁদের উপকরণ রাখেন, যাতে বনে রওনা দেওয়ার সময় সুবিধা হয়। পড়ন্ত বিকেলে নদীর পাড়ের এ ছবিগুলো গতকাল শুক্রবার তোলা।
খেলায় মগ্ন শিশুরা
খেলায়  মগ্ন শিশুরা
রিং নিয়ে চলছে কাটাকাটি খেলা
ছুটতে ছুটতে রিং চালানো
পরিত্যক্ত নৌকায় পলি জমে গাছ জন্মেছে
বেলাশেষেও চলছে দুরন্তপনা