শ্রমিকদের জন্য হেলপলাইন

কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের জন্য দেশে একটি হেলপলাইন চালু করা হয়েছে। কর্মস্থলে কোনো দুর্ঘটনার শিকার হলে কিংবা শ্রমিক অধিকার বিঘ্নিত হলে শ্রমিকেরা ০৮০০ ৪৪ ৫৫ ০০০- হেলপলাইনে ফোন করে সাহায্য চাইতে পারবেন। খবর বাসসের।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং রয়েল নরওয়েজিয়ান গভর্নমেন্টের সহায়তায় স্থাপিত এই হেলপলাইন পরিচালনা করবে বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রোববার এ হেলপলাইন উদ্বোধন করা হয়। আইএলওর আবাসিক প্রতিনিধি শ্রীনিভাস বি রেড্ডি, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, ডিআইএফইর মহাপরিদর্শক সৈয়দ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।